1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কক্সবাজারে একদিনে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ২:২৮ পিএম

কক্সবাজার জেলার উখিয়া, রামু ও টেকনাফে পৃথক অভিযানে একদিনে প্রায় ৪০ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় পুলিশ একটি টমটম থেকে চালক হামিদুল হক (২৫)-এর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। রামুর ঈদগড় বাজার এলাকায় অভিযানে ২৭৫ পিস ইয়াবাসহ স্থানীয় পল্লী চিকিৎসক সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে।

এছাড়া, টেকনাফের শাহপরী এলাকায় কোস্ট গার্ড নদীতে ভাসমান বস্তায় রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযানের সময় সন্দেহভাজন একটি কাঠের বোট মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পুলিশ ও কোস্ট গার্ড জানায়, সীমান্তবর্তী এলাকায় ইয়াবা চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com