1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ২০,০০০ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ৫:৩৫ পিএম

কক্সবাজার, ৪ অক্টোবর ২০২৫: রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।

শনিবার সকালে পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিএনজির চালককে ঘটনাস্থলেই আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com