1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফে সাড়ে ৩ কেজি গাঁজা নিয়ে ৩ নারী ধরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ৪:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী নৌযানে যাত্রীর বেশে মাদক পাচারকালে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তাররা হলেন, সেন্টমার্টিন আজু মিয়ার কন্যা রুবায়দা (১৮), মৃত দোস মাহমুদের কন্যা ফাতেমা খাতুন (২০), টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া মো. জাফরের মেয়ে সারমিন (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযান-ট্রলারে যাত্রীর বেশে মাদক পাচারের সময় তিন নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিন নারীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com