1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

কক্সবাজারে ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্সের পরিচিতি সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১০/২০২৫ ৯:০৫ পিএম

কক্সবাজারের মানবিক সংগঠন ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স-এর উপদেষ্টা, কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় কক্সবাজার পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ও সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পরিচিতি ও আলোচনা সভাটি।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার আহ্বান জানান। তাঁরা বলেন, ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের ধারা গড়ে তুলছে।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন — সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন, জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট রমিজ আহাম্মেদ, কক্সবাজার সিটি কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা, জেলা প্রেস ক্লাবের সভাপতি তওহিদ বেলাল, কোহেলিয়া টিভির চেয়ারম্যান ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. সরওয়ার, এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. রিয়াজ উদ্দীন, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নবী, সহ–সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মনির, অর্থ সম্পাদক জাকির হোসেন নয়ন, সহ–অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল, তথ্য ও প্রচার সম্পাদক জাফর আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনির আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কক্সবাজারে সরকারিভাবে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও গুরুত্বারোপ করা হয়।

ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স-এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে কক্সবাজারের সমাজকল্যাণ ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com