1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ১০:২৯ এএম

কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান,অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, স্বাস্থ্যসেবা, নিরাপদ খাদ্য সরবরাহ, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলম, কউক সচিব সানজিদা বেগম, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাংবাদিক মাহবুবর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com