1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার: রাশেদ কে হচ্ছেন বিসিবির কক্সবাজারের কাউন্সিলর? উখিয়ায় ঝুলন্ত অবস্থায় মিললো কিশোরীর মরদেহ! ডাকাতি প্রস্তুতি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন : মাসুদ কামাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৯:১১ এএম

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে, যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে, তাহলে দল হিসেবে ’৭১ সালে জামায়াতের কী ভূমিকা ছিল, তার বিচার হবে না কেন? হওয়া তো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এ কথা বলেন।

দল হিসেবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দল হিসেবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না, কোনো আইন আগে ছিল না। এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে।

মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি তো মনে করি, এখানে জামায়াতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কেউ এসে বাদী হয়ে মামলা করেন। তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা।

আপনি যদি ২০২৪-এর গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করেন। যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল, বেঁচে গেলেন; কোনো সমস্যা তো নেই। বিচারের আওতায় আনলেই যে সে অপরাধী হয়ে গেল, তা তো নয়। বিচার হোক এই দাবি আমি করি।

শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটা আপনার বিষয়ে না, আপনার দলের ব্যাপারে। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল? আপনার দলের নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে। সেই বিচার নিয়ে প্রশ্নও উঠেছে, আমি নিজেই বলেছি।

অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি এবং আমি এটাও মনে করি, বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে। তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ’৭১-এ যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। সে গণহত্যায় কি জামায়তে ইসলামী সহায়তা করেনি, সমর্থন দেয়নি? দিয়েছে, করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে মা-বোনদের ধর্ষণ করেনি? সেটাও করেছে। সেই কাজে কি জামায়াতেরই সহযোগিতার মানসিকতা ছিল না? ছিল।

তিনি বলেন, তাহলে জামায়াতের ভূমিকাটা কী ছিল, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে— আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com