1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৯:০৯ এএম

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখা সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত ছেনুয়ারা বেগম ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী। স্বামী আক্তার হোসেন জানান, স্ত্রীকে শিশু সন্তানসহ টেকনাফের লেদা থেকে বাড়িতে নিয়ে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে হঠাৎ সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি তার স্ত্রীর পায়ে বিদ্ধ হয়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

 

এদিকে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার কম্পিউটার ব্যবসায়ী মিজবা উদ্দিন জানান, বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে তার দোকানের ছাউনিতে আঘাত করে। পরে দোকান থেকেই গুলিটি উদ্ধার করা হয় এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তজুড়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের অংশেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com