1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১০:৪৭ এএম

রংপুরের কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মোঃ মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর মধুরছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী শাহীন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে আসামি মইনুল ইসলাম তার আবাদী জমির পাশের আইলে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে মোবারককে হত্যা করে এবং লাশ গোপন করার জন্য বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত করে মাটি চাপা দেয়। এমনকি বিষয়টি আড়াল করতে সেখানে নতুন করে গাছও লাগায়।

 

পরবর্তীতে মোবারক আলী নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। এক পর্যায়ে ঘাতকের বাড়ির পিছনে নতুন মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ গর্ত খুঁড়ে মোবারকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে মূলহোতা মইনুল আত্মগোপনে ছিল। র‌্যাব-১৩ এর ছায়া তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং শেষ পর্যন্ত উখিয়া ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি: মোঃ মইনুল ইসলাম ওরফে মমিনুল, পিতা:কোমল বৈরাগী ওরফে ফকির, সাং: বিশ্বনাথ, থানা: কাউনিয়া, জেলা: রংপুর।

র‌্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com