1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১১:২২ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ওপর আস্থা রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাঝিহট্টে জাতীয় পার্টির সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়োন প্রত্যাশী মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মীসভায়ে এই যোগদান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান। এ সময় মীর শাহে আলম বলেন, এই জনসমাগম প্রমাণ করে শিবগঞ্জের মানুষ এখনও শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ। তিনি বলেন, পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভণ্ডামির দিন শেষ, পুরো দেশ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ এখন সচেতন, জামায়াতের ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে।

সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com