1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ অস্ত্রধারী আসামী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১:০৮ পিএম

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার আসামীকে গ্রেফতার করেছে।

অভিযানটি পরিচালনা করা হয় বুধবার, ২৯ অক্টোবর বিকেল প্রায় ৪:৩০টায়, ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায়।

গ্রেফতারকৃত আসামীর নাম মনিরুল হক (৫০)। তার পিতা মৃত আবদুল জলিল, মাতা মেহের জান, এবং তিনি কোদালিয়া কাটা (ছমুদা বড় বাড়ী, ৮নং ওয়ার্ড, ঈদগড় ইউপি), থানা রামু, জেলা কক্সবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে ০১ (এক) টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান সাধারণ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিতভাবে চালানো হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com