1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১০:১৩ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির কলাপাড়া উপজেলার দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আজ রবিবার দুপুরে তারা বিএনপিকে যোগ দেন।

চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট ও সাবেক মেম্বার রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নতুনদের তিনি স্বাগত জানিয়ে দলে টেনে নিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন। যোগদানকে ঘিরে অফিস প্রাঙ্গনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com