1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

উখিয়ায় ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় হামলা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ২:১৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একদল বখাটের হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উখিয়ার ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকার আটটি ছোট-বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন,গত ৩০ অক্টোবর বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা বাঁধা দিলে বখাটেরা হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

শিক্ষার্থীরা বলেন,” গত ৩০ অক্টোবরের হামলার ঘটনার পর আমরা ভয়ে আছি। আমাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছেনা মা বাবারা। সুতরাং, আজকে এরকম ঘটনা করেছে ভবিষ্যতে আরও অনেককিছু করতে পারে। তাই আমরা নিরাপত্তা চায়।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্তাফিজুর রহমান বলেন, “আমাদের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রশাসনের কাছে অনুরোধ, যেন দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।”মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থেকে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।

 

অভিভাবকরা জানায়, এ যুগে এসেও ইভটিজিংয়ের ঘটনায় রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। যা খুবই দু:খজনক। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চায়। নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে পাঠাতে চায়। উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন।” এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। তবে এখনো অভিযুক্তদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com