1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

✍️ বিশেষ প্রতিনিধি •

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১২:৪০ পিএম

চকরিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ইয়াংছা রোডের পানির ছড়া এলাকায় সংঘটিত রোড ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে মোঃ সেলিম (৩৫)-কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

 

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) আরকানুল ইসলাম, এসআই (নিঃ) তাপস দাশ, এএসআই (নিঃ) দেবু মজুমদার, এএসআই (নিঃ) রিমন কান্তি দাশ ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

 

পরে একইদিন (০৩ নভেম্বর) আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশনের পাশে বন বিভাগের অফিসের পেছন থেকে ডাকাত দলের অন্য দুই সদস্য মোঃ সাজ্জাত হোসেন (২৫) ও মোঃ আনছার (৩২)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সাজ্জাত হোসেন চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সংঘটিত খুনসহ ডাকাতি মামলার (চকরিয়া থানার এফআইআর নং-৩৩, ধারা ৩৯৬ দণ্ডবিধি ১৮৬০) স্বীকারোক্তিমূলক জবানবন্দিদাতা আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান,গ্রেফতারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com