1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ট্রাভেল এজেন্সির আড়ালে প্রতারণার অভিযোগ চেক ডিজঅনার মামলার আসামি আবুল কালামের বিরুদ্ধে এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১:১৩ পিএম

সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ থাই জালসহ ১৯ জন জেলে আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ কর্তৃক সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১২ শত মিটার থাই জাল উদ্ধার করা হয় এবং ১৯ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত জেলেরা অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরছিল। জব্দকৃত ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com