1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ৭:২৩ পিএম

বঙ্গোপসাগরে বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

শনিবার টহলের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় থাকা ট্রলারটি শনাক্ত করে।

জেলেদের সংকেত দেখে জাহাজটি দ্রুত এগিয়ে গিয়ে ট্রলারসহ সবাইকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয় এবং নিরাপদে তীরে এনে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের ভাষ্যমতে, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে মাঝ সমুদ্রে ভাসছিল তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com