1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

‘কক্সবাজারে লবণ সংরক্ষণাগার স্থাপনা গড়ে তোলা হবে’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:২৬ পিএম
বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। ছবি: সংগ্রহীত

দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রান্তিক লবণচাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেছেন, ‘কক্সবাজারে লবণ সংরক্ষণাগার স্থাপনা গড়ে তোলা হবে।’

মঙ্গলবার, ১১ নভেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এসময় লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুদ, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ‘শিল্প লবণের আড়ালে কোন অজুহাতে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্প সচিব বলেছেন, ‘সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনা করে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষণাগার স্থাপনা গড়ে তোলা হবে।

কক্সবাজার থেকে যানবাহন যোগে পরিবহনের সময় মহাসড়কে লবণপানি পড়ে পিচ্ছিলতার কারণে প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান মো. ওবায়দুর রহমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com