1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

রোহিঙ্গা সংকটে সহযোগিতা অব্যাহত রাখবে কানাডা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ৩:২৯ পিএম

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন কানাডার সংসদের চার সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (১১ নভেম্বর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানের কার্যালয়ে তাদের স্বাগত জানানো হয়।

প্রতিনিধিদলের সঙ্গে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর জ্যেষ্ঠ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং তহবিল ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা হয়।

আরআরআরসি মিজানুর রহমান বলেন, *“কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কানাডার সমর্থন আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে।”*

প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মানবিক সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
তারা বাংলাদেশের মানবিক প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন, *“রোহিঙ্গাদের জন্য দায়িত্বশীল ও সুসংগঠিত মানবিক উদ্যোগের এক অনন্য উদাহরণ আমরা এখানে দেখেছি।”*

কক্সবাজারে বর্তমানে প্রায় ৯ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যাদের সহায়তায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com