1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

জামায়াত প্রার্থীর প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ১০:৪৪ এএম

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৫২)। তিনি বহুলী নতুনপাড়ার আব্দুল আজিজের স্ত্রী। আহতের নাম তাহমিনা খাতুন।

মৃত মনোয়ারা বেগমের মেয়ে জামাই পাপ্পু মন্ডল জানান, খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী শাহিনুর আলম বৈঠক শেষে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন।

এ সময় মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ অবস্থায় বহরের পেছনে থাকা এক জামায়াতকর্মী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। রাস্তা খারাপ হওয়ায় সাইড দিয়ে যাওয়ার সময় দুই নারীকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, বৃহস্পতিবার সকালে ওই নারীর জানাজা ও দাফন হয়েছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com