1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

বিচারকের বাসায় হামলা, ছুরিকাঘাতে ছেলে নিহত: হামলাকারী বিএনপি নেতার ছেলে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ৫:৪৪ পিএম

রাজশাহীতে এক বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলায় বিচারকের ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ ঘটনায় জড়িত লিমন মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আটক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তার বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহিদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের ছোট ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান নিহত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, দুপুরের দিকে লিমন মিয়া বিচারকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিচারকের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাওসিফ মারা যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com