1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

ভোলায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতা-কর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:১৩ পিএম

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে ফুল দিয়ে জামায়াতের নেতা-কর্মীরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহীম।

যোগদান করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, উপজেলার ছাগলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল ফয়েজ মো. আবদুল্যাহ, উপজেলা জামায়াতের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন, হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. আব্দুল করিম, মো. নুরে আলম দালাল, মো. আব্দুল খালেক, মো. রাসেদ, মো. মাহে আলম, মো. কবির, মো. নুরে আলম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. নাছের, মো. হাসেম, হাজী আব্দুর রহিম, হানিফ হাওলাদার। বিএনপিতে যোগদান করা ৩০ জনকে জামায়াতের নেতা-কর্মী দাবি করা হলেও তাঁদের অনেকেরই দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।

ভোলা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন, তাঁদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

যোগদানকারীরা বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি, এখন বিএনপির কার্যক্রম দেখে ভালো লেগেছে, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।’

তবে এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা আমির মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপিতে যোগদানকারীরা ‘জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নয়’ বলে দাবি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com