1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

খালেদা জিয়ার সুস্থতায় ৩৭২ শিশু হাফেজের ১০০ বার কোরআন খতম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ২:৫৬ পিএম

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এতে ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে সেখানে দোয়ার আয়োজন করা হয়।

কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com