1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

৫০টি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, হামলাকারী আদাবর থানা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা: দ্যা ডিসেন্ট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১২/২০২৫ ১০:২৪ পিএম

দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট জানিয়েছে, ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, ওসমান হাদির ওপর গুলি করা ব্যক্তির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

ইনকিলাব কালাচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক/ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক একাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেইজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করেছে দ্যা ডিসেন্ট।

বিশ্লেষণের পর সংবাদমাধ্যমটি বলছে, ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদমাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে।

ফয়সাল করিম মাসুদের একাধিক ছবি ২টি ফেইস ডিটেকশন অ্যাপে তুলনামূলকভাবে যাচাই করেছে দ্যা ডিসেন্ট। এতেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে।

এ ছাড়া গুলিরবর্ষণকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল মাসুদ করিমের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিসেন্ট।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com