1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

উখিয়ায় জলবায়ু পরিবর্তনে বাড়ছে চর্মরোগ,ঝুঁকিতে জনস্বাস্থ্য

✍️ ইমরান আল মাহমুদ

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ১২:০২ পিএম

জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে কক্সবাজারের উখিয়া উপজেলায় চর্মরোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও দীর্ঘসময় ঘাম জমে থাকার কারণে দাদ, খোসপাঁচড়া, স্ক্যাবিস, অ্যালার্জি ও ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে বহির্বিভাগে আগত প্রতি ৪ জন রোগীর মধ্যে অন্তত ১ জন কোনো না কোনো চর্মরোগে ভুগছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু, নারী, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভুক্তভোগী মো. সাইফুল বলেন, “আগে কখনো এমন হয়নি। হঠাৎ শরীরে তীব্র চুলকানি ও দাগ দেখা দেয়। বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।”
গৃহবধূ রোজিনা বেগম বলেন, “এই গরমে ঘাম থামছে না। তারপর থেকেই চর্মরোগ শুরু হয়েছে, স্বাভাবিক কাজকর্মও কষ্টকর হয়ে গেছে।”
দিনমজুর আবদুল করিম জানান, “খোলা জায়গায় কাজ করি, পরিষ্কার পানির সংকট আছে। আমাদের মতো শ্রমজীবী মানুষই বেশি ভুগছে।”
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সাজেদুল ইমরান শাওন বলেন,
“বর্তমান আবহাওয়ায় তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যের কারণে চর্মরোগের রোগী দ্রুত বাড়ছে। অপরিচ্ছন্নতা, নিরাপদ পানির অভাব এবং নিজে নিজে স্টেরয়েডজাতীয় ওষুধ ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে রোগ দীর্ঘস্থায়ী ও জটিল হয়ে উঠছে।”
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র দেশে চর্মরোগ এখন বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় চর্মরোগে আক্রান্ত হন, যার একটি বড় অংশ গ্রাম ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ।
বিশেষজ্ঞরা আরও জানান, নিয়মিত গোসল, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার, ঘাম জমে থাকলে দ্রুত শরীর পরিষ্কার করা, নিরাপদ পানি ব্যবহার এবং চর্মরোগ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com