1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ওমানে সড়ক দুর্ঘটনায় উখিয়ার ২ যুবকসহ ৪ প্রবাসী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ৫:২৩ এএম

ওমানে সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে দেশটির রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কমিউনিটির সূত্র জানায়, একটি প্রাইভেট গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার সময় তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং অপর দুজন কুমিল্লা জেলার বাসিন্দা। কক্সবাজারের নিহতরা হলেন—রামু উপজেলার ৪ নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩) এবং উখিয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ঝুমকা নাপিতপাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪)।

অন্যদিকে কুমিল্লার নিহত দুইজন হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।

নিহত চারজনের মরদেহ বর্তমানে মাস্কেটের রিছাইল মদিনাতুল তাব্বা এলাকার মেডিকেল সিটি মিলিটারি হসপিটাল (MCMSS)-এর হিমঘরে রাখা হয়েছে।

এ ঘটনায় গাড়িচালক বাংলাদেশি নাগরিক সাঈদ গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে মাস্কেট শহরের কোলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com