1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

সেন্ট মার্টিন উপকূলে জেলাটিনাস জুপ্লাঙ্কটনের আধিক্য, মাছশূন্য সাগরে দুশ্চিন্তায় জেলেরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ২:৪৪ পিএম

সেন্ট মার্টিন দ্বীপের উপকূলীয় সাগরে জেলিফিশের মতো দেখতে ‘জেলাটিনাস জুপ্লাঙ্কটন’ নামের সামুদ্রিক প্রাণীর ঝাঁকে ঝাঁকে বিচরণ দেখা যাচ্ছে। এতে মাছের খাবার, ডিম ও পোনা নষ্ট হওয়ায় সাগরে ইলিশসহ অন্যান্য মাছের উপস্থিতি কমে যাচ্ছে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

দ্বীপের প্রায় আড়াই শ জেলের ট্রলারে গত কয়েক দিন ধরে কোনো মাছ ধরা পড়ছে না। জেলেদের জালে উঠছে শুধু জেলিফিশ ও স্থানীয়ভাবে ‘নুইন্যা’ নামে পরিচিত জেলাটিনাস জুপ্লাঙ্কটন। এতে জেলে ও ট্রলারমালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের একদল গবেষক সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম জলসীমায় বিস্তীর্ণ এলাকায় এ প্রাণীর অস্বাভাবিক আধিক্য শনাক্ত করেছেন। গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী বলেন, এ ধরনের জেলিফিশজাতীয় প্রাণীর ব্যাপক উপস্থিতি সামুদ্রিক পরিবেশের ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল হক জানান, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও সামুদ্রিক কাছিমের সংখ্যা কমে যাওয়ার কারণে জেলিফিশ ও জেলাটিনাস জুপ্লাঙ্কটনের বিস্তার বাড়তে পারে, যা সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর।

গবেষক ও সংশ্লিষ্টরা সেন্ট মার্টিন উপকূলে মাছ কমে যাওয়ার প্রকৃত কারণ জানতে জরুরি ভিত্তিতে বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com