1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১১:১৩ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম (৪০) ডাকাতদল সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানা গেছে।

আব্দুর রহিম হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

ডাকাতি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি ‘রইক্ষ্যা’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা জানান, ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলে তারা বিকাশ মোড় এলাকায় আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানালে এপিবিএন ও টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করে। স্থানীয়দের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সক্রিয় ডাকাতদল সালমান শাহ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com