1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ কক্সবাজারে পড়ে আছে বেনজীরের কোটি টাকার জমি বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে ১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ মরিচ্যায় ২ পাচারকারী আটক মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে শরীরে আগুন, ৪ দিন পর বৃদ্ধের মৃত্যু এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

জান্নাতিদের বয়স ও শারীরিক গঠন যেমন হবে

✍️ মুফতি মাহবুব হাসান

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ২:৩৩ এএম

দুনিয়ার জীবনে মহান আল্লাহর নির্দেশ মেনে জীবন যাপনকারীরা পরকালে পুরস্কার হিসেবে জান্নাত লাভ করবে। অনেকের মনে প্রশ্ন জাগে, জান্নাতে মানুষের বয়স ও শারীরিক গঠন কেমন হবে? দুনিয়ার মতোই থাকবে? নাকি ভিন্নরকম হবে? এই বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে। তা উল্লেখ করা হলো।

মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জান্নাতিরা জান্নাতে প্রবেশের সময় তাদের শরীরে লোম থাকবে না, দাড়ি-গোফও থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। তারা হবে ত্রিশ অথবা তেত্রিশ বছরের যুবক। (সুনানে তিরমিজি)

জান্নাতে দুনিয়ার এই দৈহিক কাঠামো থাকবে না। জান্নাতের বিশাল রাজ্যে রাজত্ব করার জন্য জান্নাতি সাজে জান্নাতবাসীদের দেহ সাজানো হবে। সেখানে নতুন দেহ, নতুন বয়সে নতুনভাবে মুমিনরা নিজেদের আবিষ্কার করবে। জান্নাতবাসীদের দেহের দৈর্ঘ্য হবে ৬০ হাত।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, মহান আল্লাহ আদম (আ.)-কে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল ৬০ হাত। তিনি তাকে সৃষ্টি করে বলেন, তুমি যাও। উপবিষ্ট ফেরেশতাদের এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগসহ শুনবে তারা তোমার সালামের কী জবাব দেয়। কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ।

তাই তিনি গিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম।’ তারা জবাবে বলেন, ‘আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ।’ তারা বাড়িয়ে বলেন, ‘ওয়া রহমাতুল্লাহ’ বাক্যটি। তারপর নবীজি (সা.) আরও বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম (আ.)-এর আকৃতিবিশিষ্ট হবে। তার পর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমান্বয়ে কমে আসছে। (সহিহ বুখারি)
এ হাদিস থেকে জানা যায়, মানুষ হজরত আদম (আ.)-এর আকৃতিতে অর্থাৎ ৬০ হাত দৈর্ঘ্যরে দেহ নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর এই দেহ শক্তিমত্তার দিক থেকে দুনিয়ার দেহের চেয়েও ভিন্ন হবে।

লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com