1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে বিমান হামলা, নিহত ৫০ কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার হোটেল উদ্ধার ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির টেকনাফ সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা ১৫৪ জুলাই যোদ্ধার বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব কারাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ সংবিধান সংস্কারের সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ফিরিয়ে আনা হবে: চিফ হুইপ

আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ৩:১৭ পিএম

পবিত্রতা অক্ষুণ্ন রেখে আধুনিক নগরায়ণের পথে এগিয়ে যাচ্ছে মক্কা। অবকাঠামো, পরিবহন, আবাসন, আতিথেয়তা, ডিজিটাল প্রযুক্তি ও জনসেবার ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে পবিত্র মক্কা নগরী ধীরে ধীরে একটি আধুনিক, টেকসই ও হজবান্ধব বৈশ্বিক নগরীর রূপ নিচ্ছে। েেসৗদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য সামনে রেখে চলমান এসব প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরো সহজ, দ্রুত ও উন্নত করার পাশাপাশি মক্কার অর্থনৈতিক সম্ভাবনাও বিস্তৃত হচ্ছে।

২০২৫ সালে বিদেশ থেকে ১৯.৫ মিলিয়নেরও বেশি হজ ও ওমরাহ পালনকারী েেসৗদি আরবে এসেছেন। এর মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ১৮.০৩ মিলিয়ন এবং হজ পালনকারীর সংখ্যা প্রায় ১.৫ মিলিয়ন। ২০২২ সালের তুলনায় ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়েছে ১১৪ শতাংশ।হ
জযাত্রীদের সন্তুষ্টির হারও উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। হজ পালনকারীদের সন্তুষ্টির হার ছিল ৯১ শতাংশ এবং ওমরাহ পালনকারীদের ৯৪ শতাংশ। উভয় ক্ষেত্রেই এই হার েেসৗদি ভিশন ২০৩০-এর নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। একই সময়ে মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ। হজযাত্রীদের সেবায় অংশ নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৯ জন স্বেচ্ছাসেবক।

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও অর্থনীতি অনুষদের ডিন ড. মুসাব বিন কামাল আল-সুবহি বলেন, মক্কার চলমান নগর উন্নয়ন একটি েেকৗশলগত অর্থনৈতিক রূপান্তরের প্রতিচ্ছবি। তার মতে, বিনিয়োগ ও নগর উন্নয়নের মাধ্যমে শহরটি ধীরে ধীরে েেমৗসুমি অর্থনীতিনির্ভরতা থেকে আরও বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এর ফলে আতিথেয়তা, সেবা, খুচরা ব্যবসা ও পরিবহন খাতের অবদান বাড়ছে। একই সঙ্গে মক্কা বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে।

মক্কার নগর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি হলো, আধুনিক নগরায়ণের প্রয়োজনীয়তা পূরণ করার পাশাপাশি শহরটির অনন্য ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ করা। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রেেকৗশল ও স্থাপত্য অনুষদের ডিন ড. ওমর আসরাহ বলেন, মক্কার পার্বত্য ভূপ্রকৃতি, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব এবং প্রতিবছর লাখো হজযাত্রীর আগমন∏সবকিছু বিবেচনায় নিয়ে এখানে বিশেষায়িত প্রেেকৗশল ও নগর পরিকল্পনা প্রয়োজন। তার মতে, আধুনিক প্রকল্পগুলো অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক ও জনসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মক্কার ইসলামী পরিচয় সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় রাখছে। মক্কার নগর রূপান্তরে আধুনিক পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।হারামাইন হাই-স্পিড রেলওয়ে, মাশায়ের মেট্রো, রিং রোড এবং বিভিন্ন প্রধান সড়ক ও গণপরিবহন প্রকল্প হজযাত্রীদের চলাচল সহজ করেছে। এসব ব্যবস্থার ফলে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত আরও সহজ হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের চলাচল ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবহন সক্ষমতাও বাড়ছে। বিশেষ করে হজের সময় পবিত্র স্থানগুলোতে বিপুল মানুষের একসঙ্গে চলাচল করতে হয়। তাই দ্রুত ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মক্কার উন্নয়ন প্রকল্পগুলোর আরেকটি বড় প্রভাব পড়ছে অর্থনীতিতে। নতুন আবাসন, হোটেল, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, পরিবহন ও লজিস্টিকস অবকাঠামো গড়ে ওঠার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ তৈরি হচ্ছে। হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন, কেনাকাটা, ভ্রমণ ও অন্যান্য সেবাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে হজ ও ওমরাহ শুধু ধর্মীয় ইবাদতের েেমৗসুম হিসেবেই নয়, বরং মক্কার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবেও ভূমিকা রাখছে।

মক্কার উন্নয়ন শুধু তীর্থযাত্রীদের জন্য নয়; শহরের বাসিন্দাদের জীবনযাত্রাতেও এর প্রভাব পড়ছে। পাড়া-মহল্লার উন্নয়ন, নগর েেসৗন্দর্যায়ন, গণপরিসর, হাঁটার পথ, পার্ক এবং েেপৗরসেবার সম্প্রসারণ শহরটিকে বসবাসের জন্য আরও উপযোগী করে তুলছে। পাশাপাশি পানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের আধুনিকায়ন, সড়ক সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন মক্কার ভবিষ্যৎ জনসংখ্যা ও তীর্থযাত্রীর চাপ সামলানোর সক্ষমতা বাড়াচ্ছে।

আজকের মক্কা তাই একই সঙ্গে পবিত্র ঐতিহ্যের ধারক এবং দ্রুত পরিবর্তনশীল আধুনিক নগরী। উন্নত পরিবহন, আধুনিক অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, নতুন বিনিয়োগ ও উন্নত হজযাত্রী সেবার সমন্বয়ে পবিত্র নগরী এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে ইসলামী পরিচয় ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com