1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণ কাজে হাত দিব: তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ৩:৪৭ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনা কাজে হাত দিবো। নারীদের অর্থনৈতিক সাবলম্বী ও কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার দুপুর দুইটা ৭ মিনিটে নীলফামারীতে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নীলফামারীতে ইপিজেড আরো বড় করা হবে। সৈয়দপুরের বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। নীলফামারীকে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।

তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com