1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে জামায়াতের জনসভায় ফেলে রাখা বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতারা বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী ওসমান হাদির বোন সাজিয়ে জামায়াতের নির্বাচনী প্রতারণা বিএনপিতে যোগ দিলেন এনসিপির পাঁচ নেতাকর্মী জামায়াত প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী জাকির জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস কক্সবাজার সৈকতে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

জামায়াত প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী জাকির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ৮:১০ পিএম

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর একই আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার তাকে দেখতে হাসপাতালে যান। আমির হামজা এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হামজা। এরপর তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমির হামজাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি বলেন, পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন হামজা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত তিনি ফুড পয়জনিং হয়েছেন। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়া-৩ সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী মুফতি আমির হামজা গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর হসপিটালে ভর্তি হন। খবর পেয়েই আমি তাকে দেখতে যাই। তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com