1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১১:৩৯ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোকছেদুল আলম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ ও জাপার অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজারে এ উপলক্ষে একটি যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মোকছেদুল আলম বলেন, ‘যেহেতু সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি এবং আমার নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদসহ আরও অনেকে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই বিএনপির হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছেন। আমরা তাদের শুভেচ্ছা জানাই এবং আগামী ১২ তারিখে সবার কাছে ধানের শীষে চাই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com