1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে জামায়াতের জনসভায় ফেলে রাখা বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতারা বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী ওসমান হাদির বোন সাজিয়ে জামায়াতের নির্বাচনী প্রতারণা বিএনপিতে যোগ দিলেন এনসিপির পাঁচ নেতাকর্মী জামায়াত প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী জাকির জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস কক্সবাজার সৈকতে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

জাইমা রহমান

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ১২:৩৫ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব‌লেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নি‌তে হ‌বে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস)
‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তি‌নি।

জাইমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর যদি কোড অব কন্ডাক্ট থাকে তাহ‌লে আমি মনে করি, নারী নিরাপত্তার দিক থেকে, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায়  রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত।

রাজনীতিতে নারীর অংশগ্রহণ গুরত্বপূর্ণ জা‌নি‌য়ে জাইমা রহমান বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই জরুরি। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারব না। সেজন্য নারীর অংশগ্রহণ গুরত্বপূর্ণ।

তি‌নি বলেন, স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়… আর এই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধ থাকবে না। পাইপলাইন সৃষ্টি করতে হবে, আর ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে। কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না।

উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) অনুষ্ঠা‌নে বীরমুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ বক্তব‌্য দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com