1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নির্বাচিত কমিটি ভেঙে দলীয় লোক দিয়ে এডহক কমিটি গ্রহণযোগ্য নয়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ৪:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (৮ এপ্রিল) দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে এডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এটা গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী।

তিনি আরও বলেন, একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় লোকদের নিয়ে এডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের এ নেতা বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে হবে।

অবিলম্বে এডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com