1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ৪:৪১ পিএম

অদম্য নারী পুরস্কার” পেলেন কক্সবাজারের ১১ নারী। স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ

কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়েছে।

এবছর টেকনাফ,রামু,ঈদগাঁও এবং কক্সবাজার সদর উপজেলাসহ চারটি উপজেলায় থেকে এই ১১ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে “অদম্য নারী পুরস্কার”-এর জন্য মনোনীত করা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে আফরিন সুলতানা সুমি,শিক্ষা ক্ষেত্রে সফলতার জন্য রাধু বড়ুয়া চৌধুরী, সফল জননী হিসেবে রাহেলা আক্তার, সমাজ উন্নয়নে অবদানের জন্য হুমায়রা বেগম এবং নতুন উদ্যমে জীবন শুরু করার স্বীকৃতিস্বরূপ আমেনা বেগম এই পুরস্কার অর্জন করেছেন।

রামু উপজেলা থেকে শিক্ষা ক্ষেত্রে সাফল্যের জন্য রেজিয়া আক্তার এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে অঞ্জনা বড়ুয়া মনোনীত হয়েছেন।

ঈদগাঁও উপজেলায় শিক্ষায় খুরশীদুল জান্নাত এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে পারভীন আক্তার এই সম্মাননা পেয়েছেন।

টেকনাফ উপজেলায় সামাজিক উন্নয়নে অবদান রাখায় রুবিনা আক্তার এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্যের জন্য নিবেদিতা ভট্টাচার্য্য “অদম্য নারী পুরস্কার”-এ ভূষিত হয়েছেন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com