1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকখালী নদীর পানি পৌঁছাচ্ছে ঘরে ঘরে সড়ক দুর্ঘটনার আড়ালে নৃশংসতা: চকরিয়ায় ছয় ভাই হত্যার রহস্য উদঘাটন উখিয়ায় টমটম থেকে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, গা-ঢাকা দুই কারবারির সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এআরও নেতা হালিম নিহত টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জামায়াতের ৩ ‌নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন গুরুতর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ১২:৫৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করা হয়। তবে এরই মধ্যে তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে এ ঘটনা ঘ‌টে। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা বিনতে ফারুক বলেন, মৌমাছির কামড়ে আহত দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়া নামের একজনকে অন্তত ৪০টির মতো কামড় দেওয়ায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com