1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

এক অ্যাপেই মিলবে কক্সবাজার ভ্রমণের সব তথ্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ৫:৩৫ পিএম

পর্যটন নগরী কক্সবাজারের সব ধরনের পর্যটন সংশ্লিষ্ট সেবাকে হাতের মুঠোয় আনতে ‘ভ্রমণিকা’ নামে একটি অ্যাপস চালু করা হয়েছে। এই অ্যাপস কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পারসোনাল ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। একইসঙ্গে পর্যটন নগরীকে এখন দেশের কিংবা দেশের বাইরের যেকোনো স্থানের পর্যটক এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসন পর্যটকদের সেবায় অ্যাপটি চালু করে।

অ্যাপ ডাউনলোড করুন

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রমণিকা অ্যাপসটির মাধ্যমে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা সব ধরনের সেবা সম্পর্কিত তথ্য পাবেন। একইসঙ্গে অ্যাপটির মাধ্যমে কক্সবাজারের দর্শনীয় স্থান, ব্যাংক–এটিএম বুথের তথ্য, টিকিট কাউন্টার, হোটেল-রিসোর্টের ঠিকানা, ট্যুরিস্ট বাসের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, কিটকট চেয়ার, লকার সার্ভিসের তথ্য, জরুরি সেবা ও ঘোষণা দেওয়া আছে। এসবের পাশে যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া রয়েছে। ফলে সহজেই আগে থেকে সব বুক করেই পর্যটকরা কক্সবাজার ভ্রমণে আসতে পারবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, কক্সবাজারে প্রতিদিন লাখো পর্যটক আসেন। অনেকেই পর্যটন স্পটগুলো সম্পর্কে ধারনা না থাকায় বিভিন্নভাবেই হয়রানির শিকার হন। এসব হয়রানি থেকে পর্যটকদের রক্ষা করবে ভ্রমণিকা আপ্যাস। অ্যাপসটির মাধ্যমে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা সব ধরনের সেবা সম্পর্কিত তথ্য পাবেন। একইসঙ্গে অ্যাপটির মাধ্যমে কক্সবাজারে দর্শনীয় স্থান, ব্যাংক–এটিএম বুথের তথ্য, টিকিট কাউন্টার, হোটেল–রিসোর্টের ঠিকানা, ট্যুরিস্ট বাসের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, কিটকট চেয়ার, লকার সার্ভিসের তথ্য, জরুরি সেবা ও ঘোষণা দেওয়া আছে। প্রতিটির পাশে যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া রয়েছে। ফলে সহজেই আগে থেকে সব বুক করেই পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, প্রতি বছর কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হয় কক্সবাজারে। বিশেষ দিন ও সপ্তাহিক ছুটিতে পর্যটকের ভিড় বাড়ে। এ সময় পর্যটকরা হোটেল রেস্তোরাঁ ও যানবাহন নিয়ে বিড়ম্বনা ও হয়রানি পড়তে হয়। সবকিছু বিবেচনা করে আমরা ভ্রমণিকা নামে একটি আপ্যাস চালু করেছি। এটার মাধ্যমে পর্যটকদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) উপদেষ্টা আনোয়ার কামাল বলেন, ভ্রমণিকা নামে জেলা প্রশাসন যে অ্যাপস চালু করেছে, এটির মাধ্যমে পর্যটকরা সেবা পাবেন। এই অ্যাপস কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পারসোনাল ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। পর্যটন বিকাশে সহয়তা করবে এই অ্যাপস।

সূত্র: ঢাকা পোস্ট

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com