1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না’: সাকিব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতির প্রিজনভ্যান দুর্ঘটনায় পলকের ঘাড় ও কোমরের হাড় সরে গেছে বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী টেকনাফে অপহরণ-মানবপাচার চক্রের মূলহোতা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তৃণমূলে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভীত মজবুতের আহ্বান আনোয়ারীর শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক ঢাকায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার উখিয়ার জসিম; ড্রাইভার পরিচয়ে ট্রাক মালিক, গড়েছেন জমি-বাড়ি ও বাড়ির সামনে মার্কেট লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না: অর্থমন্ত্রী

ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ৮:০৬ পিএম

ভারতের তামিলনাড়ুর ক্ষমতায় এসেই রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১২ মে) সকালে সরকারি এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাজ্যে টিএএসএমএসির পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি আগামী ২ সপ্তাহের মধ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরো মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, টিএএসএমএসি থেকে বিপুল রাজস্ব আয় হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি।

বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এটি সুপারস্টার অভিনেতা ও ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) এর প্রধান হিসেবে বিজয়ের প্রথম বড় সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ফলে সরকার আর্থিক চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com