1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

ভাতার আওতায় কক্সবাজারের ৭১ জুলাইযোদ্ধা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১:২৮ পিএম

জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের ইতিমধ্যে বিভিন্নভাবে সহযোগিতা ও আর্থিক প্রণোদনার গৃহীত কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসাবে জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন ক্যাটাগরির ৭১ জন ছাত্র ও বিভিন্ন পেশাজীবীকে মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা করে ভাতা প্রদানের জন্য অর্থ ছাড় করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নপূর্বক এ ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিবেশন শাখা।

জেলা প্রশাসক মো: আ: মান্নান বলেছেন, ভাতা বরাদ্দের বিষয়টি সমাজসেবা অফিস দেখছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী তা কার্যকরে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কোন ক্যাটাগরিতে কতজন ভাতা পাচ্ছেন তা তিনি জেনে বিস্তারিত জানাবেন বলে দৈনিক কক্সবাজারকে জানান।

আহত জুলাই যোদ্ধাদের ৩ ক্যাটাগরির তালিকা প্রণয়ন পূর্বক প্রত্যেক জুলাই যোদ্ধার নামে কক্সবাজার সোনালী ব্যাংক শাখার হিসাবে জনপ্রতি, ১০ থেকে ১৫ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়েছে। তিন ক্যাটাগরিতে ওই ভাতার এপ্রিল মাসের অংশ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক কক্সবাজার শাখার কর্মকর্তারা। “এ” ক্যাটাগরির প্রত্যেক আহত জুলাই যোদ্ধার জন্য ২০ হাজার টাকা, “বি” ক্যাটাগরীর আহত জুলাই যোদ্ধার জন্য ১৫ হাজার টাকা এবং সি ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাদের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। ওই ভাতা ইতোমধ্যে আহত জুলাই যোদ্ধাদের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা হয়েছে । জেলায় ৭১ জন আহত জুলাই যোদ্ধাকে এ ভাতার আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে বি ক্যাটাগরির ৬ জন এবং সি ক্যাটাগরির ৬৫ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

তিন ক্যাটাগরির মধ্যে কক্সবাজার জেলায় এ ক্যাটাগরিতে কোন আহত জুলাইযোদ্ধা নেই। তবে বি ক্যাটাগরিতে ৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন। তাদের প্রত্যেককেই ১৫ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেয়া হবে বলে জানা গেছে। ১৫ হাজার টাকা করে মাসিক ভাতার আওতায় থাকা ৬ জন আহত জুলাইযোদ্ধারা হলেন মোঃ মানিক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, ফজল করিম, রশিদ মিয়া এবং মোঃ আব্দুল্লাহ আল সাহাব।

এছাড়া সি ক্যাটাগরির ১০ হাজার টাকা করে মাসিক ভাতার আওতায় ৬৫ জন আহত জুলাইযোদ্ধারা হলেন মোহাম্মদ ইসলাম ফাহিম, মোহাম্মদ তাওসিফ, সাখাওয়াত হোসাইন, নাদিম মোহাম্মদ আদনান, রিয়াদ সুলতানা নূরী, মোহাম্মদ সাহাব, ওয়াহিদুল মুস্তাকিম, জুনায়েদ খান রাহাত, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাসান মোহাম্মদ তুর্কি, মোহাম্মদ আইমান ফারুকী, মোঃ আবান, সাখাওয়াত মোহাম্মদ সাকিব, নাজমুল হাসান, মোঃ ইনজামামুল হক, অকিল বিন জাকের, মোঃ শাহরিয়ার শাহীন, শাহরিয়ার হোসেন জিদান, মোহাম্মদ মুশিকুর রহমান নয়ন, একরামুল হক, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ মুসলিম, রাশেদা আক্তার, মোহাম্মদ সৈয়দ আকবর, আবুল কালাম, মোঃ শাহেদ, রিয়াজউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সেলিম আহমেদ তানভীর, আতিকুল ইসলাম অভি, সলিমুল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মোঃ হাসান, সায়েদ মোহাম্মদ শামীম, সাইফুল ইসলাম, সাকিবুল ইসলাম, মোকসদুল মুনতাকির, মাইনুল হাসান জিহাদ, আব্দুল্লাহ, মোঃ রাসেল, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, জিয়াউল হক, মোহাম্মদ আরিফ, শামীম ইকবাল, ইমরান ইবনে আমির, বোরহানউদ্দিন রিমন, প্রেম হরিজন, কামাল উদ্দিন, হোসেন জোহর, আহনাফ হোসেন ইস্পান, মোহাম্মদ মোবারক, মোঃ শাকিল, আমিনুল হাসান রাহি, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, রবিউল হাসান, মুনশাইর ইসলাম, সাইফুল ইসলাম মামুন, রায়হান ইসলাম, হারুন অর রশিদ এবং বেলাল উদ্দিন।

উল্লেখ্য ভাতা প্রাপ্তদের ইতিমধ্যে একটি নির্দিষ্ট আইডি নাম্বার, কেস আইডি নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এর অনুবলে প্রদত্ত টাকার পরিমান উপকারভোগীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আহত জুলাই যোদ্ধাগণ প্রতিমাসেই ওই নির্দিষ্ট পরিমানের ভাতা প্রাপ্য হবেন বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com