1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ৬:৩০ এএম

পর্যটন নগরী কক্সবাজারে হারিয়ে যাওয়া নাগরিকদের মূল্যবান মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’ এবং ‘আইসিটি শাখা’র নিরলস প্রচেষ্টায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সেগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান মোবাইল মালিকদের আমন্ত্রণ জানিয়ে তাদের ফোনগুলো বুঝিয়ে দেন। বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগী নাগরিকদের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা এই ৫০টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকরা।

জানা গেছে, বিভিন্ন সময়ে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোনের বিষয়ে ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান চালায়। আধুনিক প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

মোবাইল ফোন বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ব্যক্তিগত তথ্য, যোগাযোগ, আর্থিক লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকায় একটি ফোন হারিয়ে গেলে ব্যবহারকারীদের ভোগান্তির শেষ থাকে না। এমন বাস্তবতায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

উদ্ধারকৃত ফোন গ্রহণের পর ভুক্তভোগী মালিকরা জানান, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। কিন্তু জেলা পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ফলে তাদের মূল্যবান ফোন আবারও ফিরে পেয়েছেন। এজন্য তারা কক্সবাজার জেলা পুলিশের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। “আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা”এই প্রত্যয়ে জেলা পুলিশ জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এদিকে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর তালিকায় থাকা বেশ কয়েকটি জিডিতে প্রদত্ত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই যেসব ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল এবং এখনো ফেরত পাননি, তাদেরকে আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল ফোন ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো) সহ প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com