1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা ছৈয়দুল হক আটক খুনিয়া পালংয়ে ছেলের গুলিতে প্রাণ গেল বাবার রোগীর বেশে ইয়াবা পাচার চেষ্টা, তিন নারী আটক কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার বিশ্বকাপের মিডিয়া স্বত্ব কিনছে সরকার, ব্যয় হবে ৭২ কোটি টাকা ২ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট মালিক জামায়াত কর্মী ইশফাক হত্যা মামলার রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ৪:৫৪ পিএম

কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলপড়ুয়া কিশোরীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কক্সবাজার পৌরসভার ঝিলংজা এলাকার ঝিরঝিরি পাড়া, চন্দ্রিমা মাঠ এলাকার বাসিন্দা আইয়ুব বাবুর্চির ছেলে।

র‍্যাব-১৫ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত রিয়াজ উদ্দিন আরফাত বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষার মাধ্যমে তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার কলাতলী রোড এলাকার একটি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত প্রধান ও পলাতক আসামি রিয়াজ উদ্দিন আরফাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com