1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

রেজুখাল চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ১১:৫১ পিএম

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ রোববার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি তল্লাশিদল এই অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা রেজুখাল চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত চালকের নাম সৈয়দ হোসেন (৩৩)। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং গ্রামের (পোস্ট: ইনানী) মৃত আলী মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ধৃত আসামিকে ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com