1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সিএনজিতে গোপন কুঠুরি, মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ৭:০১ পিএম

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১০ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়ে গিয়ে আরও বিস্তারিত তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজির চালক ও যাত্রী কোনো ধরনের মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে সিএনজির যাত্রীর আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের মহেশখালীর গোরঘাটা ডাকঘরাধীন মধ্যম সিপাহির পাড়া গ্রামের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মো. আনচারুল করিম (৩৫) এবং উখিয়ার মরিচ্যা পাগলির বিল গ্রামের আমিনের স্ত্রী জান্নাত-আরা (২০)। বিজিবি জানিয়েছে, আটক জান্নাত-আরার সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com