1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফ সরকারী হাসপাতালের ভেতরেই স্টাফ কোয়ার্টারে আরেক হাসপাতাল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতার অবৈধ বালুর ব্যবসা আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী আমি চাইলে প্রতিশোধ নিতে পারি কিন্তু এতে বেনিফিট কী হবে’: প্রধানমন্ত্রী জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজার হাসপাতালে অভিযান: ইয়াবাসহ দম্পতি আটক উখিয়ায় ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

কক্সবাজার হাসপাতালে অভিযান: ইয়াবাসহ দম্পতি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ১:২০ পিএম

হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
কক্সবাজারে হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।কক্সবাজার জেলা

রোববার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও তার স্বামী জাগির হোসেন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থেকে সিএনজিযোগে কক্সবাজারে আসা ওই স্বামী-স্ত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com