1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামুর খুনিয়াপালংয়ে রহস্যজনক লাশ উদ্ধার: স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ৬:০৩ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছৈয়দ হোছন (নাম অনুযায়ী) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুংগাঢেবা কালারপাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছৈয়দ হোছনের লাশ উদ্ধার করে রামু থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছোট ভাই এনামুল হক দাবি করেন, তার ভাবী আনোয়ারা বেগমের পরকীয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

রামু থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com