1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

রামুর হাইটুপিতে রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১০:১১ পিএম

রামুর ফতেখাঁরকুলের হাইটুপি এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির নাম ওয়ান রাখাইন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাসার নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত ওয়ান রাখাইন ছিলেন এনজিও ওয়ার্ল্ড ভিশনের কর্মচারী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আত্মহত্যা কি না বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে প্রকৃত কারণ।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com