1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১২:৫২ এএম

কক্সবাজারের পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলকে কেন্দ্র করে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার উজানটিয়া ইউপির বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটক ব্যক্তিরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত উলামিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) ও মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১২জনের একটি সঙ্ঘবদ্ধ দল নিয়ে করিয়ারদিয়া এলাকায় একটি মাছের ঘের দখল করতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিয়ে তাদের দুজনকে অস্ত্রসহ আটক করে। পরে তাদের উত্তমমধ্যম দিয়ে পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অস্ত্রসহ ২জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশে তৈরি ২টি বন্দুক, ২টি গুলি, ১২টি খালি কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com