1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি ১৫ দিনেও ছবি-ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি নতুন ভোটাররা! গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় জমি চাষের সময় হামলার , নারীসহ তিনজন গুরুতর আহত ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী গভীর রাতে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরষ্কৃত করা হবে: আইনমন্ত্রী

প্রাইভেটকারে মিললো ১৬ হাজার ইয়াবা, চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১:৩৭ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় গাড়ির চালক মোঃ ইসমাইল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা মাদক শনাক্তকারী ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি মিনি কাটের মধ্যে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় গাড়ির চালক মোঃ ইসমাইলকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া এলাকার নুরুল বশরের ছেলে।

অভিযানে ১৬ হাজার পিস ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার রয়েছে। অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com