1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ১০:৫০ পিএম

কক্সবাজার সদর থানা পুলিশ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ ঘন্টায় পরিচালিত বিশেষ এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।

​সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই প্রতিরোধে এই বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৫ জন চোর ও ছিনতাইকারী, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদক সেবনকারী, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ধর্তব্য অপরাধে জড়িত আরও ২ জন রয়েছে।

​গ্রেফতারকৃত চোর ও ছিনতাইকারীরা হলো ঝিলংজার নতুন জেল গেইট এলাকার মোঃ মিরাজ, পিএমখালীর পশ্চিম জুমছড়ির মোঃ রুবেল ও ধনখালী ঘোনার পাড়ার মোঃ আব্দুর রহমান, শহরের পাহাড়তলী এলাকার মিজানুর রহমান ওরফে গিট্টু মিজান এবং দরিয়া নগরের মোঃ রমজান। এদের মধ্যে মোঃ রুবেল, মোঃ আব্দুর রহমান, গিট্টু মিজান এবং মোঃ রমজানের বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, দ্রুত বিচার আইন ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

​মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে টেকনাফের হ্নীলার বাসিন্দা মঈন উদ্দিন ওরফে মাঈন উদ্দিন এবং শহরের নাসিরের বাড়ির গলি থেকে তৈয়বা খাতুনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে কস্তুরাঘাট এলাকা থেকে আবুল হাসিম, পেশকার পাড়ার আব্দুল মান্নান, চকরিয়া পৌরসভার তৌহিদুল ইসলাম আরিফ এবং মারুফুল ইসলাম মাহীকে আটক করা হয়।

​একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামী—মোঃ জসিম উদ্দিন, বিজয় ধর, মোঃ মাহিন, মোঃ রুবেল, মোঃ নাছির, কামরুল হাসান ও আবদুল মোতালেবকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ধর্তব্য অপরাধে কুতুবদিয়া পাড়ার সাইফুল ইসলাম ও দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ সেলিমকে গ্রেফতার করা হয়।

​কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন এবং শহরের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় । সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com