1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৩:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দেন এক ব্যক্তি ও তার স্ত্রী। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। আগুন থেকে বেঁচে ফেরা ওই ব্যক্তি জানিয়েছেন, রিসোর্টে অবস্থানরত অনেকের বেঁচে থাকা নিয়ে তারা শঙ্কিত।

ওই ব্যক্তি বলেন, ‘আমি ও আমার স্ত্রী রিসোর্টের দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি। তারপর সদর হাসপাতালে এসেছি। রিসোর্টে প্রায় ২০ থেকে ২৫ জনের বেশি মানুষ ছিলেন। আমার জানামতে, আমাদেরসহ এখন পর্যন্ত নয়জন সেখান থেকে জীবিত বের হতে পেরেছেন। আর বাকিরা সম্ভবত মারা গেছেন। আমাদের পাশের একজনের তিনটি বাচ্চাই মারা গেছে।’

রিসোর্টের কর্মীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রিসোর্টের যারা আছেন, তারা আদৌ বেঁচে আছেন কি না, জানি না। আমরা তাদের কাউকেই দেখিনি।’শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন। এ ছাড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com