1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৬:৪৩ পিএম

উখিয়ার বহুল আলোচিত মানবপাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার আসামি আলী আহমদকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-১৫।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এসআরবি-১৫ এর একটি দল অভিযান চালিয়ে মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আহমদ রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া (২ নং ওয়ার্ড) এলাকার মৃত সোনা আলীর ছেলে।

​জানা গেছে, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানবপাচারকারী চক্র অবৈধ উপায়ে সাগরপথে নিয়ে যায়। স্বজনেরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে কিশোর হুমায়ুনের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় এবং মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

​এ বিষয়ে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com